পলাতক ১৭ জনের গ্রেপ্তার প্রতিবেদন দেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্ক কেলেঙ্কারির মামলায় সোনালী ব্যাংক ও হল-মার্ক গ্রুপের অভিযোগপত্রভুক্ত পলাতক ১৭ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তার-সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেনি পুলিশ। গতকাল বুধবার এ প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। আদালত ২৬ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক গত বছরের ১৩ নভেম্বর অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। ওই কেলেঙ্কারির ঘটনায় করা ১১টি মামলায় গত ৭ অক্টোবর ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। তাঁদের মধ্যে কারাগারে আটক আছেন হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, সোনালী ব্যাংকের সাবেক শেরাটন হোটেল শাখার সাময়িক বরখাস্ত হওয়া ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমানসহ সাতজন।