পলাতক ৩ আসামির বাড়ির মালামাল ক্রোকের আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবলে গত ১৭ ফেব্রুয়ারি চার শিশু হত্যা মামলার নয় আসামির মধ্যে পলাতক তিন আসামির বাড়ির মালামাল ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার এই আদেশ দেওয়া হয়। পাশাপাশি পাচঁজন জামিন চাইলে তা নামঞ্জুর করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভীন।
আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া পলাতক আসামিরা হলেন বিল্লাল মিয়া (৩০), উস্তার মিয়া (৩৮) ও বাবুল মিয়া (৪৫)। গতকাল তাঁদের বাড়ির সব মালামাল ক্রোকের আদেশ দেন বিচারক। ২৮ জুন আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
গতকাল আদালতে জামিন চান গ্রেপ্তার হওয়া আসামি বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের পঞ্চায়েত নেতা আবদুল আলী (৬০), জুয়েল মিয়া (২০), হাবিবুর রহমান ওরফে আরজু (৪০), রুবেল মিয়া (১৮) ও ছায়েদ আলী (৩২)। শুনানি শেষে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করেন। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় ৭ আগস্ট।