পলাতকদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পলাতক আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।গতকাল বুধবার মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন। এতে বিজ্ঞপ্তি জারিসংক্রান্ত প্রতিবেদন আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়।গত ২৬ জুলাই বিডিআর বিদ্রোহ ও পিলখানা হত্যাযজ্ঞের মামলায় অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। তখন আদালত এ মামলার পলাতক ২১ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি ও মালামাল ক্রোকের পরোয়ানা জারি করেন।এ ছাড়া বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলার নথি এ সপ্তাহেই ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার বিদ্রোহে বিডিআর জওয়ানদের হাতে ৫৭ সেনা কর্মকর্তা ও তিন নারীসহ ৭৪ জন প্রাণ হারান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজধানীর নিউমার্কেট থানায় পৃথক দুটি মামলা করে।