পলাশকে গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সারাহ বেগম কবরীর ওপর হামলার ঘটনায় শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশকে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। ফতুল্লা উপজেলার কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ মিছিল করেন। পরে তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে সংক্ষিপ্ত সভায় নারায়ণগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির বলেন, ক্ষমতায় থাকা সত্ত্বেও সাংসদ কবরীর ওপর পলাশ বাহিনীর হামলাই প্রমাণ করে মহাজোট সমর্থিত নেতা-কর্মীরা আসলে কতটা অসহায়।অন্যদের মধ্যে বক্তব্য দেন কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল হোসেন, সহসভাপতি আবদুল খালেক, কবরীর ব্যক্তিগত সহকারী সিরাজুল সেন্টু প্রমুখ।প্রসঙ্গত, ৪ জানুয়ারি ফতুল্লায় কবরীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।