পলাশবাড়ীতে তরুণকে গলা কেটে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে গত বৃহস্পতিবার মমিনুল হক (৩০) নামের এক তরুণকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মমিনুল ওই গ্রামের হজরত আলীর ছেলে।পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, বুধবার রাতে মুঠোফোনে কে বা কারা মমিনুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এলাকাবাসী বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে একটি ডোবায় তাঁর গলাকাটা লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরও জানান, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।