পলাশবাড়ীতে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমিদপুর গ্রামে গতকাল রোববার বিকেলে বজ্রপাতে মারুফা আকতার (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মারুফা আকতার ওই গ্রামের মাহবুব আলমের মেয়ে। সে কুমিদপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
এ ব্যাপারে মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, মারুফা গতকাল বেলা তিনটার দিকে নিজ বাড়ির পাশে খেলা করছিল। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে মারুফা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।