পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে সোহাগ মিয়া (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলা শহরের কাছে দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহাগ যশোরের নোয়াপাড়া এলাকার আবদুর রশিদের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, ১০-১২ দিন আগে সোহাগ গাইবান্ধা শহরে তাঁর খালার বাড়িতে বেড়াতে আসেন। গতকাল সকালে তিনি গাইবান্ধা শহর থেকে মোটরসাইকেল চালিয়ে পলাশবাড়ী উপজেলা শহরের দিকে রওনা দেন। বেলা ১১টার দিকে দোকানঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই সোহাগ মারা যান। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী সোহাগের ভাতিজি তন্বী (২০) আহত হন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তন্বীর বাড়ি গাইবান্ধা শহরের ভিএইড সড়কে।