পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় গতকাল বৃহস্পতিবার যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তীর্থ মোদক নামের দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তীর্থ মোদকের মাসহ অন্তত ৫ বাসযাত্রী আহত হয়েছেন।
তীর্থ মোদক গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার বিপ্লব কুমার মোদকের ছেলে। আহত পাঁচজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিনজনের নাম জানা গেছে। তাঁরা হলেন গোবিন্দগঞ্জের হিয়াদপুর গ্রামের জহিরুল হক (৬০), দুধিয়া গ্রামের মিনহাজ উদ্দিন (৩৫) ও তীর্থ মোদকের মা কল্যাণী মোদক (৪০)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বলেন, বগুড়া থেকে ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাস গতকাল সকাল আটটার দিকে জুনদহ এলাকায় পৌঁছালে বিপরীতমুখী পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু তীর্থ মারা যায় এবং ওই পাঁচজন আহত হন। ট্রাক ও বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।