পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঠুটিয়াপুকুর এলাকায় গত শুক্রবার যাত্রীবাহী বাসের ধাক্কায় হোসেন আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত ও নারীসহ অপর দুজন আহত হয়েছেন। নিহত হোসেনের বাড়ি পলাশবাড়ী উপজেলার গড়াইয়া গ্রামে।আহত ব্যক্তিদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) প্রবীর চক্রবর্তী জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানায় একটি মামলা হয়েছে।