পলাশে অস্ত্রসহ সাংসদের ভাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশে অবৈধ অস্ত্রসহ মো. ছোটন খান (২৮) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত দেড়টার দিকে উপজেলার চরসিন্দুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ছোটন খান নরসিংদী-২ আসনের আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আশরাফ খানের ছোট ভাই।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ভূঁইয়া প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল রাত দেড়টার দিকে মোটরসাইকেলে করে চরসিন্দুর বাজার থেকে উত্তরের দিকে যাচ্ছিলেন ছোটন। তাঁকে সন্দেহ হওয়ায় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১৪টি গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।