পলাশে ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর এলাকার একটি ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা ও ১২ লাখের বেশি ইট জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান।গতকাল বিকেলে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, মোফাজ্জল হোসেনের মালিকানাধীন মেসার্স আরএএম ইটভাটায় কৃষিজমি ও শীতলক্ষ্যা নদীতীরের মাটি কেটে নিয়ে ইট বানানো হয়। তা ছাড়া, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশাসকের অনুমোদন ও বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই ভাটাটি পরিচালিত হচ্ছিল। তাই ইটভাটার মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়ছে। পাশাপাশি ইটভাটার সাড়ে চার লাখ কাঁচা ইট, আট লাখ পোড়ানো ইট, এক টন কয়লা, ৫০ লাখ ঘনফুট কাঁচা মাটি, একটি মাটি কাটার যন্ত্র ও দুটি ট্রাক্টর জব্দ করা হয়।পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ইটভাটার মালিক মোফাজ্জল হোসেন আইনের তোয়াক্কা না করে শীতলক্ষ্যা নদীতীরে ভাটাটি তৈরি করেছেন। ইটভাটার মালিক মোফাজ্জল হোসেন বলেন, ভবিষ্যতে আর পরিবেশ আইন লঙ্ঘন করে তাঁর ইটভাটায় কোনো কাজ করা হবে না।