পলাশে ছয়টি দোকান ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর পলাশে আগুনে পুড়ে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কার্যালয়সহ ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার ডাঙ্গা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবি। বিকেল চারটার দিকে হঠাৎ বাজারের সুতা ব্যবসায়ী হাবিবুল্লা মিয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের পাঁচটি দোকানে ছড়িয়ে পড়ে। পলাশ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।