পলাশে ট্রেনের বগি লাইনচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর পলাশে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার টান ঘোড়াশাল এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-কিশোরগঞ্জসহ পূর্বাঞ্চলীয় সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত সোয়া ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।
ভৈরব রেলওয়ে থানার ওসিসাইদুল ইসলাম জানান, ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ঘোড়াশাল রেলওয়ে স্টেশন পার হয়ে টান ঘোড়াশাল এলাকায় পৌঁছালে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধার করে এ পথে চলাচল স্বাভাবিক করতে রাত একটারও বেশি সময় লাগতে পারে। তবে এটি নাশকতা নয়, দুর্ঘটনা মাত্র।