পলাশে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশে প্রাণ-আরএফএল কোম্পানির নির্মাণাধীন কারখানার বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪০) ও শহীদুল্লাহ মিয়া (৬০) নামের দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল সোয়া চারটার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর এলাকায় এ ঘটনা ঘটে।

কামাল উপজেলার ইসলামপাড়া এলাকার আলফাজ উদ্দিনের ছেলে ও শহীদুল্লাহ কাজীরচর এলাকার আক্কাস আলীর ছেলে। এ ঘটনায় শহীদুল্লাহ ছেলে শফিকুল ইসলামও (২৮) গুরুতর আহত হয়েছেন।

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই দুজনের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’