সাতক্ষীরার আশাশুনি উপজেলার তেঁতুলিয়া গ্রামের আশুতোষ ঢালীর মেধাবী ছেলে পলাশ কুমার ঢালী (২২)। সাতক্ষীরা পলিটেকনিক থেকে ডিপ্লোমা কোর্স করে চাকরির সন্ধানে সম্প্রতি ঢাকায় আসেন। কিন্তু কর্মজীবনে পা দেওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন। বিভিন্ন পরীক্ষার-নিরীক্ষার পর গত নভেম্বর মাসে জানা যায়, পলাশের ব্ল্যাড ক্যানসার হয়েছে। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ডি ব্লকের ১৫ তলায় বেড নম্বর: এমপি-২ এ চিকিৎসক এ বি এম ইউনুসের অধীনে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, ধীরে ধীরে তাঁর অবস্থার উন্নতি হচ্ছে। নিয়মিত চিকিৎসা নিলে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। এ জন্য অন্তত ৩০ লাখ টাকা লাগবে।সামর্থ্য অনুযায়ী এত দিন পলাশের চিকিৎসা করেছেন তাঁর কৃষক বাবা আশুতোষ। তাঁর পক্ষে আর প্রিয় সন্তানের চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ছেলেকে বাঁচাতে দেশের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে আশুতোষ। সাহায্য পাঠানোর ঠিকানা: আশুতোষ ঢালী, সঞ্চয়ী হিসাব নম্বর: ৫৩৯৬, সোনালী ব্যাংক, আশাশুনি শাখা, সাতক্ষীরা। বিজ্ঞপ্তি।