পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর দুর্গাপুরে হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে পালিয়েছেন এক মাদক ব্যবসায়ী। তাঁর নাম মজিবুর রহমান ওরফে মজনু (৩৫)৷ গতকাল মঙ্গলবার উপজেলার বাদইল গ্রামের দুর্গাপুর-তাহেরপুর সড়কে এ ঘটনা ঘটে৷ প্রত্যক্ষদর্শীরা জানান, মজিবুরকে হাতকড়া পরানো হলেও তাঁকে কেউ ধরে ছিলেন না। সেই সুযোগে তিনি পালিয়ে যান৷ পুলিশ ঘটনাস্থল থেকে মজিবুরের ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মুঠোফোন জব্দ করেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী