পলিটেকনিক ও টেক্সটাইলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল খেলাকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গতকাল শনিবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে৷ এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের মূল ক্যাম্পাস ও ছাত্রাবাসের অবস্থান প্রায় কাছাকাছি। ফলে সংঘর্ষের সময় ইটপাটকেল ছোড়াছুড়িতে উভয় প্রতিষ্ঠানের জানালার কাচসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে যায়।
সরেজমিনে জানা গেছে, বিকেল চারটার দিকে পলিটেকনিকের শিক্ষার্থীরা টেক্সটাইলের নিজস্ব মাঠে ফুটবল খেলতে যান। একই সময়ে সেখানে খেলতে যান টেক্সটাইলের শিক্ষার্থীরা। খেলতে দেওয়া না-দেওয়া নিয়ে উভয় পক্ষের বাগ্বিতণ্ডায় হাতাহাতির ঘটনা ঘটে। পরে সংঘর্ষ বেধে যায়। একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।