পলিটেকনিক শিক্ষকদের অবস্থান ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষকদের শূন্য পদ পূরণসহ আট দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত রাজধানীর কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘট করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকেরা। ইনস্টিটিউটের শিক্ষক সমিতি ও শিক্ষক পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হয়।এতে শিক্ষক নেতারা বলেন, দীর্ঘদিন ধরে ইনস্টিটিউটগুলোতে শিক্ষক নিয়োগ না দেওয়ায় বর্তমানে ভয়াবহ সংকট বিরাজ করছে। এতে শিক্ষাব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।ধর্মঘট কর্মসূচিতে পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি মো. ইদরিস আলী, সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র সিকদার, পলিটেকনিক শিক্ষক পরিষদের সভাপতি ফকির মো. আবদুল মান্নান, সাধারণ সম্পাদক তরুণ কুমার নাথ প্রমুখ বক্তৃতা দেন।