পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি বিভাগীয় শহরে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম একটি করে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট স্থাপনের দাবিসহ আট দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
গতকাল বুধবার বেলা ১১টায় অশ্বিনীকুমার হল চত্বরে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিটি দেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কারিগরি শিক্ষার ক্ষেত্রে কোনো বাজেট বাড়ানো হচ্ছে না। ফলে কারিগরি শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন। পলিটেকনিক ইনস্টিটিউটে পাকিস্তান আমলে কিছু বই দেওয়া হয়েছে। এরপর আধুনিক কোনো বই দেওয়া হয়নি। গবেষণাগার-সংকট, শিক্ষক ও আবাসন-সংকট তীব্র। প্রতিবছর বাজেট ঘোষণা হলেও কোনো বাজেটের সুযোগ পান না কারিগরি শিক্ষার্থীরা। তাই এ বছর বাজেটে প্রতিটি বিভাগে ন্যূনতম একটি বিএসসি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য অর্থ বরাদ্দের জোর দাবি জানান শিক্ষার্থীরা।