পলিটেকনিকের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতনবৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানের দাবিতে নগরের শালবাগান এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে দুটি গাড়ি ভাঙচুর করেছেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
আটক হওয়া ওই শিক্ষার্থীর নাম রায়হান আলী। তিনি পলিটেকনিক ইনস্টিটিউটের শক্তি প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানায়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতনবৈষম্য ও পেশাগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনাসহ সরকার গঠিত দুটি আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়ন এবং ইঞ্জিনিয়ারিং সার্ভিসে টাইমবার পদোন্নতি প্রথা প্রবর্তন করার দাবিতে শালবাগান এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ডিগ্রিধারী ইঞ্জিনিয়ারদের ডেস্ক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ডের দায়িত্ব দেওয়ার দাবি জানান। পরে তাঁরা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে দুটি গাড়ি ভাঙচুর করেন। আটক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, দাবি আদায়ে তাঁদের শান্তিপূর্ণ মিছিল চলছিল। এ সময় কে বা কারা এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে।