পলিটেকনিকের সমস্যা নিয়ে কাল মন্ত্রণালয়ে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলিটেকনিক ইনস্টিটিউটের চলমান সংকট নিয়ে আগামীকাল সোমবার সভা আহ্বান করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সচিবালয়ে বেলা দুইটার দিকে এই সভা অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ ব্যাপারে জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, সভায় শিক্ষাসচিবসহ সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে। ছাত্র ও শিক্ষক নেতাদেরও ডাকা হয়েছে। সচিব বলেন, ‘আমরা শিক্ষার্থীদের প্রতি ইতিবাচক।’
নিজেদের স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কয়েক দিন ধরে আন্দোলন করছেন। গতকাল শনিবার এই আন্দোলন সহিংসতায় রূপ নেয়।