পলিথিন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে গতকাল বুধবার ২০ মণ পলিথিন উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারাবান তাহুরা। শারাবান তাহুরা জানান, শহরের দিগুবাবুর বাজার এলাকার সাই-ফাই ডিপার্টমেন্টাল স্টোরের গুদাম থেকে ২০ মণ ও সলিমুল্লাহ এন্টারপ্রাইজ থেকে আরও দুই কেজি পলিথিন উদ্ধার করা হয়। পরে এই দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।