প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত পলিথিন ব্যাগের সব কারখানা বন্ধ করা, পলিথিনের বিরুদ্ধে প্রণীত আইন বাস্তবায়ন ও পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। গতকাল শুক্রবার পলিব্যাগ উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহার বন্ধে অভিযান জোরদার ও বিস্তৃত করার দাবিতে আয়োজিত এক নাগরিক সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা ও পরিবেশবান্ধব শপিং ব্যাগ প্রস্তুতকারক অর্গানাইজেশন জাতীয় প্রেসক্লাবের সামনে ওই সমাবেশের আয়োজন করে।