পলিথিন কারখানা বন্ধ ৩০ বস্তা পলিথিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক এলাকায় ছাড়পত্র না নিয়ে পলিথিন কারখানা স্থাপন করে বাজারজাত-নিষিদ্ধ পলিথিন উৎপাদন করার অপরাধে একটি পলিথিন কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার নগরের আন্দরকিল্লায় মর্ডান পলি প্রোডাক্টস অ্যান্ড প্রিন্টার্স নামের প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই ব্যবস্থা নেন।এ সময় প্রতিষ্ঠানটি থেকে ৩০ বস্তা উৎপাদন ও বাজারজাত-নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসব পলিথিনের ওজন ৫৫ মাইক্রোনের নিচে। এই ওজনের পলিথিন নিষিদ্ধ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন এই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ হারুনুর রশীদসহ অন্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, নগরের আন্দরকিল্লা-রহমতগঞ্জ এলাকায় আবাসিক এলাকার মধ্যে ফখরুল ইসলাম নামের এক ব্যক্তি পলিথিন কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে পলিথিন উৎপাদন করে আসছিলেন।