পলিথিন কারখানা সিলগালা, মাদক ব্যবসায়ী জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন কারখানার সন্ধান পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ফরিদপুরে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর আদালত তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।ভৈরবের ওই পলিথিন কারখানাটি গতকাল শুক্রবার সকালে সিলগালা করে দেন আদালত। পাশাপাশি নিষিদ্ধ পলিথিন তৈরির দায়ে কারখানার মালিক আহাদ মিয়াকে ৮০ হাজার টাকা জরিমানা করেন। ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার মতিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের গূহলক্ষ্মীপুরে অভিযান চালান। এ সময় ধুলদী রেলগেট এলাকার মাদক ব্যবসায়ী মো. মোস্তফা মল্লিককে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, চার হাজার ৩০ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।