পলিথিন কারখানাকে পাঁচ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্রয়-নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করায় চট্টগ্রাম নগরের চাক্তাই এলাকায় এমএইচ প্যাকেজিং বাংলাদেশ নামে একটি কারখানাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার এই জরিমানা ধার্য করা হয়। জানা গেছে, গত বৃহস্পতিবার চাক্তাই এলাকার অধিদপ্তরের এনফোর্সমেন্ট দল চাক্তাই এলাকায় হারুনুর রশিদের মালিকানাধীন এমএইচ প্যাকেজিং নামের পলিথিন কারখানায় অভিযান চালায়। এ সময় ওই কারখানা থেকে ৪০০ কেজি বিক্রয়-নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। অবৈধ পলিথিন শপিংব্যাগ উৎপাদন করায় তাৎক্ষণিকভাবে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। পরে গতকাল রোববার অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম শুনানি শেষে তাঁদের পাঁচ লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি কারখানায় অবৈধ পলিথিন শপিংব্যাগ উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেন।