পলিথিন জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর শহরের গোহাটা সড়কের চারটি দোকানে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় এসব দোকানের মালিকের কাছ থেকে ৫২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। র্যাব ও পুলিশের এ যৌথ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরে এনফোর্স (বল প্রয়োগ) শাখার নির্বাহী হাকিম মো. শামসুল আলম। যশোর অফিস।