পলিথিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের চারটি দোকানে অভিযান চালিয়ে ১৯০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যাগ জব্দ করা হয়েছে। গতকাল বিকেলে রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আদালত সূত্রে জানা গেছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী চারটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার এ টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়েছে। এ সময় রাজশাহী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রিজওয়ানুর রহমান উপস্থিত ছিলেন। রাজশাহী জেলা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী