পলিথিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় বাজারে গতকাল মঙ্গলবার দুপুরে রণজিৎ কুণ্ডুর দোকান থেকে ১০৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। ওই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও ইয়াসমিন আক্তার ওই আদালত পরিচালনা করেন। গতকাল ইউএনওর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের একটি দল বিভিন্ন দোকানে অভিযান চালায়। জব্দ করা পলিথিনগুলো উপজেলা সদরে নিয়ে পুড়িয়ে ফেলা হয়।