পলিথিন জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ৭ হাজার ৮০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুটি কারখানার মালিকদের ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গত শনিবার সন্ধ্যায় র্যা ব-১১ কুমিল্লার সিপিসি-২-এর সহায়তায় নির্বাহী হাকিম জামিরুল ইসলামের নেতৃত্বে আদালত এই অভিযান পরিচালনা করেন। র্যা বের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাগমারা বাজারের মেসার্স মফিজ স্টোর থেকে ৬০০ কেজি পলিথিন জব্দ করা হয়। একই সঙ্গে এর মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই বাজারের জয় ট্রেডার্স থেকে ১ হাজার ৮০ কেজি পলিথিন জব্দ করা হয় এবং এর মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।