পলিথিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার পৌর এলাকার নামাবাজারের পাঁচটি প্রতিষ্ঠানে গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে এক হাজার কেজি পলিথিনের থলে জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর৷ নিষিদ্ধ পলিথিন রাখায় পাঁচটি দোকানের মালিককে এক লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জেড এম শারজিল হাসান৷ নিজস্ব প্রতিবেদক, সাভার