প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী শহরের বড় বাজারে অভিযান চালিয়ে পাঁচ হাজার কেজি পলিথিন জব্দ, চার ব্যবসায়ীকে জরিমানা ও একটি দোকান সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। র্যাবের সহায়তায় গতকাল বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়। র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মোজাম্মেল হোসেন জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীলের ভ্রাম্যমাণ আদালত বড় বাজারের বিভিন্ন দোকান থেকে ৪ হাজার ৯৪৪ কেজি পলিথিন জব্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত চার ব্যবসায়ীকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা এবং একটি দোকান সিলগালা করেন।