পলিথিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস বাজার এলাকায় গতকাল তিনটি দোকান থেকে ৪০০ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোগড়া বাইপাস বাজার এলাকায় গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সামছুল হক স্টোর, পিয়াস স্টোর ও শরীফুল হক স্টোর থেকে প্রায় ৪০০ কেজি পলিথিন জব্দ করা হয়। পরে ওই তিন দোকানের মালিকদের প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।