পলিথিন জব্দ জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন বাংলাবাজার এলাকার একটি পলিথিন কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল সোমবার অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে চট্টগ্রাম নগর অঞ্চলের পরিচালক আজাদুর রহমান মল্লিক এই জরিমানা নির্ধারণ করেন। এর আগে গত রোববার পাহাড়তলী বাংলাবাজার এলাকার সাঈদ পলিথিন স্টোর নামের ওই কারখানায় অভিযান চালিয়ে এক টন ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে অধিদপ্তর। পলিথিনগুলো জব্দ করে কারখানার মালিক কিংবা প্রতিনিধিকে গতকাল অধিদপ্তর কার্যালয়ের শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছিল।