পলিথিন বিক্রি পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত পাঁচ ব্যবসায়ীকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। ওই ব্যবসায়ীদের কাছ থেকে ছয় মণ পলিথিন জব্দ করে পোড়ানো হয়। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের নেতৃত্বে দুপুরে সদর উপজেলার খলিলপুর বাজারে এ অভিযান চালানো হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খলিলপুর বাজারের মুদি ব্যবসায়ী অখিল কুমার শীলের দোকান থেকে এক মণ ২০ কেজি পলিথিনের শপিং ব্যাগ উদ্ধারসহ তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের মুদি ব্যবসায়ী ধীরেন কুমার শীলের দোকান থেকে এক মণ পলিথিন শপিং ব্যাগ উদ্ধার ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। গোপাল চন্দ্র সরকারের দোকান থেকে ২০ কেজি পলিথিন শপিং ব্যাগ উদ্ধার ও এক হাজার টাকা জরিমানা করা হয়।সঞ্চয় কুমারের দোকান থেকে ২০ কেজি পলিথিন শপিং ব্যাগ উদ্ধার ও এক হাজার টাকা জরিমানা এবং সুমন পোদ্দারের দোকান থেকে ১০ কেজি পলিথিন শপিং ব্যাগ উদ্ধার ও ৫০০ টাকা জরিমানা করা হয়।