পলিথিন বিক্রির দায়ে ১৩ ব্যবসায়ীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, মজুদ ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালত রাজধানীর দুটি বাজারে অভিযান চালিয়ে ১৩ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালত শান্তিনগর বাজারের ছয় এবং ফকিরেরপুল বাজারের সাত ব্যবসায়ীকে বিভিন্ন অংকের জরিমানা করেন।