পলিথিন ব্যাগ জব্দ, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ করা ৯৬০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। নিষিদ্ধ পলিথিন ব্যাগ রাখার অভিযোগে বাজারের সাত ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে রায়গঞ্জের ইউএনও ইকবাল আখতার ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এ দণ্ড দেন। র্যা ব-১২-এর এসআই আহসান হাবীব সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন নিমগাছী বাজারের সুলতান মাহমুদ ২০ হাজার, মোজাহার আলী সরকার ২০, আবদুস সোবহান ২০, আমির হোসেন ১৫, গণেশ বণিক ২০, সন্তোষ সাহা ১০ ও নৃপেন্দ্রনাথ সাহা ২ হাজার টাকা।