পলিথিন রাখায় ১০ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল রোববার অবৈধ পলিথিন রাখার অভিযোগে ১০ ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এ সময় ওই সব প্রতিষ্ঠান থেকে অন্তত ১০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারে উপজেলার নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।