প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে ১০ প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। এ সময় বেশ কিছু পলিথিন জব্দ করা হয়। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে নগরের রূপাতলী হাউজিং বাজার ও চান্দু মার্কেট এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।
পলিথিন রাখার দায়ে এশিয়া ডিপার্টমেন্টাল স্টোর, মেসার্স সানজিদা স্টোর, তালুকদার স্টোর, বিসমিল্লাহ স্টোর, চন্দ্রপুরী স্টোর, মেসার্স হাওলাদার বাণিজ্যালয়, সিকদার ট্রেডার্স, মারুফ জেনারেল স্টোর, মীম স্টোর, তালুকদার স্টোরকে চার হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। এ সময় তাঁদের কাছে থাকা পাঁচ কেজি পলিথিন উদ্ধার করা হয়। বরিশাল অফিস