পল্টন ও রামপুরার ওসিকে বদলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্টন ও রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের উপকমিশনার মো. আশরাফুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পল্টন থানার ওসি মোরশেদ আলমকে ডিএমপির গোয়েন্দা পশ্চিম বিভাগে, রামপুরা থানার ওসি মো. রফিকুল ইসলামকে পল্টন থানায়, মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) প্রলয় কুমার সাহাকে রামপুরা থানায় এবং গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর বিভাগের পরিদর্শক গোলাম রব্বানীকে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মোহাম্মদ ইউসুফ আলী বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে।