পল্টনে কলেজছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনের বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে গত শুক্রবার রাতে পুলিশ বৃষ্টি রানী সরকার (১৮) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে। তিনি সিদ্ধেশ্বরী কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।পল্টন থানা সূত্র জানায়, শুক্রবার রাত নয়টার দিকে পল্টন থানার পুলিশ প্রীতম নামের বহুতল একটি ভবনের ৩০১ নম্বর ফ্ল্যাট থেকে বৃষ্টির লাশ উদ্ধার করে।