পল্টনে গাড়িতে আগুন রায়েরবাজারে বিস্ফোরণে আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে গতকাল বুধবার রাতে একটি গাড়িতে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল রাত পৌনে ১১ টার দিকে পল্টন থানার কাছে যান্ত্রিক ক্রটির কারণে একটি গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।এদিকে রাত ১০ টার দিকে রাজধানীর রায়েরবাজার টালি অফিসের কাছে ভূগর্ভস্থ গ্যাস সরবরাহ লাইনে বিস্ফোরণ ঘটে। এতে পাকা রাস্তার কিছু অংশ ধ্বসে গেছে। এ সময় দেলোয়ার হোসেন নামে এক পথচারী আহত হন। তাকে রায়েরবাজার শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যোগাযোগ করা হলে হাজারীবাগ থানার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিকট শব্দে বিস্ফোরণে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তিতাস গ্যাসের কর্মীরা এসে গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।