পল্টু বড়ুয়াকে পুরস্কার দেবে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটপাতে জন্ম নেওয়া শিশু ও মায়ের জীবন বাঁচাতে ছুটে যাওয়া চট্টগ্রাম নগরের ডাবলমুরিং থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পল্টু বড়ুয়াকে বাহিনী থেকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগর পুলিশের মাসিক সভায় পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল পুরস্কার হিসেবে পল্টু বড়ুয়াকে ১০ হাজার টাকা ও একটি সনদ দেওয়ার ঘোষণা দেন।
৪ সেপ্টেম্বর চট্টগ্রামের আগ্রাবাদের বাদামতলী মোড় এলাকার ফুটপাতে মানসিক ভারসাম্যহীন এক মা সন্তানের জন্ম দেন। অন্যরা ঘটনাটি তাকিয়ে দেখলে কেউ এগিয়ে যাননি। পল্টু বড়ুয়া নিজ দায়িত্বে মা ও শিশুকে হাসপাতালে নিয়ে যান। এ নিয়ে ১২ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম তালুকদার বলেন, ‘পল্টু বড়ুয়া ছুটিতে আছেন। তিনি কর্মস্থলে ফিরলে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।’