পল্লবী বিহারি ক্যাম্পে হত্যায় জড়িতদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লবীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পে হামলা ও নয়জনকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরীহ ক্যাম্পবাসীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট।
ঘটনাস্থলে গতকাল সোমবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। এতে সংহতি জানান সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ, রাজনীতিক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।
মান্না বলেন, এই কালশী হত্যা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যা। সরকার ও প্রশাসন এ হত্যাকাণ্ডের তদন্ত শেষ করছে না, কারণ তাদের লোকজনই হবে মূল আসামি। এতে আরও বক্তব্য দেন সংগঠনের সভাপতি সাদাকাত খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা।
গত ১৪ জুন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি