পল্লবীতে আনিস হত্যায় দুজনের ফাঁসির আদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্লবীতে আনিস নামের ২২ বছর বয়সী এক যুবককে খুন করার দায়ে দুজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরকার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি হলেন শমসের ও লালু। তাঁদের মধ্যে শমসের কারাগারে, লালু পলাতক।
ওই আদালতের সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান লিখন প্রথম আলোকে বলেন, ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি আনিসকে ডেকে নিয়ে জবাই করে হত্যা করা হয়। তাঁর কাছে থাকা একটি মুঠোফোন কেড়ে নেওয়া হয়। মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি পেশায় মাংসবিক্রেতা ছিলেন। আনিস পেশায় দরজি ছিলেন।