পল্লবীতে উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লবীর প্যারিস রোডে গতকাল বৃহস্পতিবার দিনভর উচ্ছেদ অভিযান চালিয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। অভিযানে ওই এলাকার ৩২টি প্লট অবৈধ দখলদারমুক্ত করা হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, প্যারিস রোডে প্রায় ৬০ কাঠা জমির ওপর ৩২টি প্লট ১৯৯৫ সালে অবৈধ দখল হয়ে যায়। প্লটগুলোর প্রকৃত মালিক জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ।
গৃহায়ণ কর্তৃপক্ষ দখল নিতে গেলে অবৈধ দখলদারেরা আদালতে মামলা করেন। মামলার প্রক্রিয়া শেষে ওই এলাকা দখলমুক্ত করা হয়। তিনি বলেন, সকাল সাড়ে ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে সন্ধ্যা ৭টায় শেষ হয়। অভিযানের সময় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।