পল্লবীতে গাড়ি চাপায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্লবীতে গতকাল সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় আবদুস সালাম খান (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।
পল্লবী থানার পুলিশ জানিয়েছে, আবদুস সালাম কাপড় সেলাই করানোর জন্য একটি দর্জির দোকানে গিয়েছিলেন। বাসায় ফেরার পথে পূরবী সিনেমা হলের পাশের সড়কে একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করতেন। চাকরি থেকে অবসরের পর পল্লবীর ডি-ব্লকে থাকতেন। তাঁর দুই ছেলে দেশের বাইরে থাকেন।
গতকাল রাত সোয়া ১২টায় এই প্রতিবেদন লেখার সময় লাশ পল্লবী থানায় ছিল। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির ঘটনা নিশ্চিত করেছেন।