পল্লবীতে গাড়িচাপায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্লবীতে গতকাল সোমবার রাতে গাড়িচাপায় আবদুস সালাম খান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
পল্লবী থানার পুলিশ জানিয়েছে, আবদুস সালাম কাপড় সেলাই করানোর জন্য একটি টেইলার্সে গিয়েছিলেন। বাসায় ফেরার পথে পূরবী সিনেমা হলের পাশের সড়কে একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি করতেন। চাকরি থেকে অবসরের পর পল্লবীর ডি-ব্লকে থাকতেন। তাঁর দুই ছেলে রয়েছে। দুজনই বিদেশ থাকেন। গতকাল রাত সোয়া ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ পল্লবী থানায় ছিল।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।