পল্লবীতে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী পল্লবী থানা এলাকা থেকে আজ শনিবার রাতে মো. সুমন (৩৮) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি সুমন একজন সন্ত্রাসী।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান প্রথম আলোকে বলেন, সুমন একজন সন্ত্রাসী। তিনি ডাকাত বাবুর দলের সক্রিয় একজন সদস্য। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন গুরুতর অভিযোগে মামলা আছে। অন্তর্কোন্দলে প্রতিপক্ষরা তাঁকে গুলি করে হত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে।

পুলিশ জানায়, পল্লবীর ‘ধ’ ব্লকে ওয়াপদা বিল্ডিংয়ের সামনে গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।