পল্লবীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীর বাউনিয়াবাদের একটি বস্তিতে গতকাল বৃহস্পতিবার ভোররাতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই বস্তিঘরের মালিক আবদুল মতিন বিশ্বাসকে (৪০) পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বস্তিবাসী।
ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর স্বামী হাসপাতালে সাংবাদিকদের বলেন, বাউনিয়াবাদ এলাকার সড়কে থাকা রিকশা তিনি রাতে পাহারা দেন। গতকাল ভোররাত চারটার দিকে তিনি পাহারার এক ফাঁকে বস্তিতে গিয়ে দেখেন, তাঁর ঘর থেকে ওই বস্তিঘরের মালিক মতিন বের হচ্ছেন। ঘরে ঢুকে তিনি স্ত্রীর কাছে ঘটনা শোনেন। পরে বস্তিবাসীর সহযোগিতায় মতিনকে আটক করেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান বলেন, ধর্ষণের অভিযোগে আটক মতিনকে গণপিটুনির পর পল্লবী থানা পুলিশে সোপর্দ করা হয়। মতিনকে চিকিৎসার জন্য পুলিশ পাহারায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়।